রাঙ্গাবালী প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৯:০১ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ১৯:১১ পিএম
রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পটুয়াখালীর জেলা পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি বক্তব্য রাখেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালীতে জেলা পরিষদ প্রশাসক শিক্ষার্থীদের মাঝে ৭০০ গাছের চারা বিতরণ করে।
রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সোমবার দুপুর ১২টার দিকে পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুল হাসান সোহেল।
এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি
রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেন। তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে
বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ
নিশ্চিত করা সম্ভব হবে।