× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরগুনা জেলা কল্যাণ ফোরামের নতুন কমিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৮:৫৫ পিএম

বরগুনা জেলা কল্যাণ ফোরামের সভাপতি মো. জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. আল মামুন শিপলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনা জেলা কল্যাণ ফোরামের সভাপতি মো. জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. আল মামুন শিপলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনা জেলার মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করেছে বরগুনা জেলা কল্যাণ ফোরাম।

আদাবরে টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে সোমবার এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।

কমিটিতে আদাবর থানার ওসি ও বরগুনার কৃতি সন্তান মো. জাহিদুল ইসলামকে সভাপতি এবং বেতাগীর বিশিষ্ট ব্যবসায়ী মো. আল মামুন শিপলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জি এম জাফর আহমেদ সহ-সভাপতি, আজীম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান জুয়েল কোষাধ্যক্ষ হয়েছেন। আরও ছয়জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।


সভায় বরগুনার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। ফোরামের পরিকল্পিত কার্যক্রমের মধ্যে রয়েছে অসহায়দের চিকিৎসা ও শিক্ষায় সহায়তা, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগে জরুরি মানবিক সহায়তা প্রদান।

নেতৃবৃন্দ জানান, দল-মত ও পেশার ঊর্ধ্বে উঠে বরগুনার মানুষের পাশে দাঁড়ানোই ফোরামের মূল লক্ষ্য। তাদের প্রত্যয়- “মানবিকতায় ঐক্য, সহযোগিতায় শক্তি”।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা