কক্সবাজার অফিস
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৬:৫১ পিএম
আহমেদ হোসেন ও পুলিশ কনস্টেবল কামাল হোসেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
মায়ের মৃত্যুর ১৪ ঘণ্টার মধ্যেই বাবাকে হারিয়ে বাকরুদ্ধ পুলিশ কনস্টেবল সন্তান কামাল হোসেন।
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার আহমেদ হোসেনের স্ত্রী সোয়া বিবি মারা যান রবিবার রাত সাড়ে ৯টার দিকে।
মায়ের মৃত্যুর খবর পেয়েই গ্রামের বাড়িতে ছুটে যান ঢাকায় কর্মরত কামাল হোসেন। চলছিল জানাজা ও দাফনের প্রস্তুতি। কিন্তু মায়ের মৃত্যু শোক কাটিয়ে ওঠার আগেই চলে গেলেন বাবাও। সোমবার বেলা ১২টার দিকে মারা যান বাবা আহমেদ হোসেন (৯০)।
সোমবার মাগরিবের নামাজের পর দুই জনের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
কামাল হোসেন বলেন, “আমার মা এক বছর ধরে অসুস্থ ছিলেন, আমার বাবা সুস্থ ছিলেন। মায়ের মৃত্যুতে আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা যান”।