× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাসড়কের ময়লার ভাগার অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৪:৪১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ময়লার ভাগার অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ময়লার ভাগার অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও ময়লা অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সোমবার দুপুর ১২টায় উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় এ সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বিশ্বরোড, তাবাব, বরাবসহ আশপাশের এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়। 

সড়ক অবরোধ ও মানববন্ধনে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারাব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বর্জ্য ও ময়লা-আবর্জনা নিয়মনীতির তোয়াক্কা না করে এই ব্যস্ততম মহাসড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে। দীর্ঘ ৩ বছর ধরে এভাবে বর্জ্য ফেলার কারণে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

এতে বাতাসে রোগজীবাণু ছড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পথচারী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

তারা আরো অভিযোগ করে বলেন, বৃষ্টির দিনে ময়লা-আবর্জনা ধুয়ে বাড়িঘরে চলে আসে। আমরা এখানে তিন শতাধিক পরিবার এ ময়লার ভাগারের আশপাশে বসবাস করে আসছি। এ ময়লার গন্ধে আমাদের পরিবারের লোকজন বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।

এছাড়া মহাসড়কের একাংশ ময়লার দখলে চলে যাওয়ায় তীব্র যানজটেরও সৃষ্টি হচ্ছে। আবাসিক ও ব্যস্ততম বাণিজ্যিক এলাকা থেকে এই ময়লার ভাগার অবিলম্বে অপসারণ করে কোনো নির্জন স্থানে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার জন্য তারা সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামীতে আরও কঠোর সামাজিক ও রাজপথের কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।

পরে স্থানীয় বিএনপি নেতা ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা