× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসীর স্ত্রীর রহস্যজনক আত্মহত্যার মর্মান্তিক ঘটনা

চৌগাছা (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৪:১৩ পিএম

 প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় মোছা. ইমা খাতুন (২১) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

স্বামীর বিদেশ থাকা এবং পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ার জেরে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে সকলের ধারণা।

চৌগাছাধীন ৩নং সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে সোমবার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইমা খাতুন সৌদি প্রবাসী সিজার হোসেনের স্ত্রী এবং ছোট কাকুড়িয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে যেকোনো সময় নিজ শ্বশুর বাড়ির শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের হুকের সাথে নিজের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন ইমা খাতুন। পরবর্তী সময়ে বন্ধ ঘরের ভেতর তার দুই বছরের একমাত্র কন্যা শিশু অজিহা কান্নাকাটি শুরু করলে পরিবারের অন্য সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ইমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

​এরপর দ্রুত তাকে নিচে নামিয়ে স্থানীয় গ্রাম্য চিকিৎসক ওবায়দুল্লাহর কাছে নিয়ে গেলে তিনি ইমাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে ভিকটিমের মরদেহ তার শ্বশুর জামায়াত আলীর বসতবাড়িতেই রয়েছে।

প্রাথমিক তদন্ত ও স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিমের স্বামী সিজার হোসেন দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসে অবস্থান করছেন। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ইমার বনিবনা না হওয়ায় পারিবারিক কলহ ও অভিমানের জের ধরেই তিনি এই পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা