× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুদাম ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১১:৪২ এএম

ভূরুঙ্গামারীতে ডিলারের গুদাম ভেঙে প্রায় ২০০ বস্তা সার নিয়ে যায় কৃষকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে ডিলারের গুদাম ভেঙে প্রায় ২০০ বস্তা সার নিয়ে যায় কৃষকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিলারের গুদাম ভেঙে প্রায় ২০০ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের এক সভায় রবিবার রাত ৮টার দিকে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেককে। সদস্যসচিব করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বারকে।

কমিটির অন্য সদস্যরা হলেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানান, লুট হওয়া ২০০ বস্তা সারের মধ্যে ইতোমধ্যে ১০০ বস্তা উদ্ধার করা হয়েছে। ঘটনায় সার ডিলারকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্ত কমিটিকে সোমবার দুপুরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ইউএনও আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।

এর আগে রবিবার দুপুরে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের ধলডাঙ্গা গ্রামের ‘মেসার্স শাহ আমানত ট্রেডার্স’ নামের বিসিআইসি সার ডিলারের গুদামে এ ঘটনা ঘটে। সার কিনতে আসা শতাধিক কৃষক দীর্ঘক্ষণ অপেক্ষার পর সার না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকেরা গুদামের দরজা ভেঙে ২০০ বস্তা সার নিয়ে যান।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কারা জড়িত এবং কোন পরিস্থিতিতে গুদাম ভাঙার ঘটনা ঘটল- তা তদন্ত করে প্রতিবেদন দেবে পাঁচ সদস্যের কমিটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা