× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চৌগাছায় শ্বশুরবাড়ি থেকে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চৌগাছা (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১০:২৪ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

যশোরের চৌগাছায় শ্বশুরবাড়ি থেকে রবিউল ইসলাম (৩৫) নামের এক সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার পাতিবিলা ইউনিয়নের রুস্তমপুর দক্ষিণপাড়া গ্রামে সোমবার ভোরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন পরিবারের লোকজন ও প্রতিবেশীরা।

নিহত রবিউল ইসলাম চৌগাছা উপজেলার ভবানিপুর গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছিলেন। 

স্থানীয়রা জানান, প্রবাসী থাকাকালীন রবিউল কিছু ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং মানসিক সমস্যায় ভুগে দেশে চলে আসেন। দেশে আসার পর পারিবারিক কলহের জেরে তিনি তার স্ত্রী পারভিনা খাতুনকে মৌখিকভাবে তালাক দেন। তবে পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে গত রাতে তিনি শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে অভিমান করে তিনি এই মর্মান্তিক পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ  জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা