× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসিআই হেলথ কানেক্ট ২০২৬

যশোরে মডেল কৃষকদের স্বাস্থ্যসেবায় যৌথ মেডিক্যাল ক্যাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ০৯:৩৫ এএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ১১:১০ এএম

মেডিক্যাল ক্যাম্পে মোট ১১০ জন নির্বাচিত মডেল কৃষক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মেডিক্যাল ক্যাম্পে মোট ১১০ জন নির্বাচিত মডেল কৃষক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কৃষকের সুস্থতা, কর্মক্ষমতা ও জীবনমানের প্রতি গুরুত্ব দিয়ে যশোরে শতাধিক মডেল কৃষকের অংশগ্রহণে মেডিক্যাল ক্যাম্প ‘এসিআই হেলথ কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

জেলার বাঘারপাড়া উপজেলার ৭ নম্বর দরাজহাট ইউনিয়ন পরিবার কল্যাণ ও স্বাস্থ্যকেন্দ্রে রবিবার এই মেডিক্যাল ক্যাম্প করা হয়।

এসিআই ফর্মুলেশনস পিএলসি ও এসিআই ফার্মাসিউটিক্যালস যৌথভাবে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে।

দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে স্থানীয় মোট ১১০ জন নির্বাচিত মডেল কৃষক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। তাদের মধ্যে ৪০ জন ছিলেন নারী কৃষক।

কৃষকদের জন্য জেনারেল ফিজিশিয়ান বা সাধারণ চিকিৎসা, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা এবং হৃদরোগ- এই তিনটি গুরুত্বপূর্ণ চিকিৎসা বিভাগে তিনজন চিকিৎসক প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসচেতনতামূলক নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই ফর্মুলেশনস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মিসেস সুস্মিতা আনিস; এসিআই ক্রপ কেয়ারের সিনিয়র জেনারেল ম্যানেজার, মার্কেটিং মো. আব্দুর রহমান; জেনারেল ম্যানেজার, সেলস মো. আসাদুজ্জামান মাসুদ; সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার আবু বকর সিদ্দিক; জোনাল হেড-সাউথ মো. রমজান আলী এবং রিজিওনাল ম্যানেজার-যশোর মো. সৈয়দ এনামুল ইসলাম।

এছাড়াও এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যশোর রিজিয়নের আরএসএম পিনটু ও তার টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিল।  

এসিআই ক্রপ কেয়ার বিশ্বাস করে, কৃষকের সুস্থতা ও ফসলের সুস্থতা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

দেশের খাদ্য উৎপাদনের মূল চালিকাশক্তি কৃষকদের শুধু উন্নত ফসল উৎপাদনের সমাধান দেওয়াই নয়, তাদের সার্বিক কল্যাণ ও সুস্থতার পাশে থাকাও প্রতিষ্ঠানের দায়িত্বের অংশ।

এ ভাবনা থেকেই কৃষকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শের এ বিশেষ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিটির অন্যতম উদ্দেশ্য ছিল কৃষকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় উৎসাহিত করা, নিজের স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি করা এবং কৃষকের কর্মক্ষমতা ও জীবনমানের গুরুত্ব তুলে ধরা।

পাশাপাশি নারী কৃষকদের জন্য স্ত্রীরোগসংক্রান্ত চিকিৎসা, পরামর্শ গ্রহণের সুযোগ তৈরি এবং কৃষক পরিবার ও গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াও ছিল এ আয়োজনের গুরুত্বপূর্ণ লক্ষ্য।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, একজন সুস্থ কৃষকই তার জমি, পরিবার ও কৃষিকাজ আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারেন। তাই এসিআই ক্রোপ কেয়ার শুধু ফসলের রোগ, পোকামাকড় কিংবা উৎপাদন সমস্যার সমাধানেই সীমাবদ্ধ থাকতে চায় না; কৃষকের জীবন, স্বাস্থ্য ও সার্বিক কল্যাণের প্রতিও একটি দায়িত্বশীল ও মানবিক অবস্থান তৈরি করতে চায়।

এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের সঙ্গে পণ্যকেন্দ্রিক সম্পর্কের বাইরে গিয়ে একটি আস্থাভিত্তিক, মানবিক ও দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়েছে।

একইসঙ্গে কৃষকের স্বাস্থ্য ও পারিবারিক কল্যাণকে কৃষির টেকসই উন্নয়ন এবং খাদ্যনিরাপত্তার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরা হয়।

এসিআই ক্রপ কেয়ারের অঙ্গীকার- “আমরা শুধু ফসলের যত্ন নিই না, আমরা যত্ন নিই সেই কৃষকের- যিনি আমাদের দেশের মানুষের খাদ্য নিশ্চিত করেন।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা