× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জানালা দিয়ে আকুতি দুই শিশুর, ফ্লাটে মিলল মায়ের লাশ

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২০:৫৯ পিএম

জামালপুর শহরের শেখের ভিটা এলাকায় মরদেহ উদ্ধার করে ভবনের নিচে নামিয়ে আনা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুর শহরের শেখের ভিটা এলাকায় মরদেহ উদ্ধার করে ভবনের নিচে নামিয়ে আনা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুর শহরের শেখের ভিটা এলাকায় ৬তলা ভবনের একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকে থাকা তার দুই শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রবিবার দুপুর ১২টার দিকে ওই ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী কাউসার আহম্মেদ শাওন (৩৫) পলাতক রয়েছেন।

এদিন সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু পানি চেয়ে কান্নাকাটি করতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। বাড়ির মালিককে বিষয়টি জানালে তারা গিয়ে দেখেন ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালা দেওয়া। পরে জাতীয় জরুরি সেবা নাম্বার-৯৯৯ এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে দুই শিশুকে উদ্ধার করে। এ সময় পাশের কক্ষ থেকে তাদের মা ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইসরাত জাহান শেরপুরের শ্রীবরদী উপজেলার সরকারদী গ্রামের মো. ইব্রাহিমের মেয়ে। তার স্বামী কাউসার আহাম্মেদ শাওনের বাড়ি বকশীগঞ্জ উপজেলায়। এই দম্পতির ১০ বছর বয়সী এক মেয়ে এবং ৫ বছর বয়সী এক ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ফ্ল্যাটটির একটি কক্ষের জানালা দিয়ে দুই শিশু পথচারীদের কাছে পানি চেয়ে কান্নাকাটি করছিল। বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তারা বাড়ির মালিককে জানায়। পরে বাড়ির মালিকসহ তারা ফ্ল্যাটের সামনে গিয়ে বাইরে থেকে দরজায় তালা ঝুলতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে দুই শিশুকে উদ্ধার করে। এ সময় পাশের কক্ষ থেকে তাদের মা ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

স্থানীয়দের ধারণা- পারিবারিক বিষয় নিয়ে শাওন ও ইসরাতের মধ্যে কলহ চলছিল। এ কারণে স্ত্রীকে হত্যা করে

দুই সন্তানকে আটকে রেখে বাইরে দিয়ে তালাবদ্ধ করে পালিয়ে গেছেন শাওন। 

বাসায় মালিক বাবুল মিয়ার ছোট ভাই ইব্রাহিম হোসেন জানান, কাওসার আহমেদ শাওন এক মাস হলো বাসা ভাড়া নিয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ থাকতে পারে। কিছুদিন আগেও ইসরাত জাহান তার দুই সন্তানকে ফ্ল্যাটের বাইরে থেকে তালাবদ্ধ করে সারাদিন বাইরে ছিলেন।

জামালপুর থানার ওসি নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ বা ঘটনার পেছনের রহস্য জানা যায়নি। পলাতক স্বামী কাউসার আহম্মেদকে আটক করতে অভিযান চলছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা