× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণদের রক্ত যেন বৃথা না যায়: সাখাওয়াত হোসেন

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২০:৫৩ পিএম

নারায়ণগঞ্জ শহরের গ্র্যান্ডহল রেস্টুরেন্টে রোটারি ক্লাবের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জ শহরের গ্র্যান্ডহল রেস্টুরেন্টে রোটারি ক্লাবের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমাদের তরুণ প্রজন্ম যে রক্ত দিয়েছে আমি নিজের চোখে দেখেছি। অনেকে বিকলাঙ্গ হয়ে আছে। তারা তো ফিরে পাবে না সেই দিনগুলো।

রবিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের গ্র্যান্ডহল রেস্টুরেন্টে রোটারি ক্লাবের অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ২০২৪ সালে তারা যে রক্ত দিয়েছে। এই রক্ত যেন বৃথা না যায়, এই দায়িত্ব আমাদের। এই দায়িত্ব যদি আমরা পালন করতে না পারি তাহলে আমাদের ইতিহাস ক্ষমা করবে না।

তিনি বলেন, আমি এখানে জয়েন যখন করি কিছুই বুঝতাম না। একজন বলল আমাকে ট্রেনিং নিতে হবে। রোটারিতে অনেক মজার মজার গল্প আছে। অনেক বন্ধু এখানে হয়। অনেক মজার মজার লোকজন এখানে আছে। দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন কারণে আমাদের জেলা পর্যায়ে কার্যক্রম সব জায়গায় নেই। এটা ভবিষ্যতে হবে, আমাদের গভর্নর কাজ করছে।

তিনি আরও বলেন, আমাদের গভর্নর ইলেকশন প্রসেসটা পরিবর্তন হওয়া দরকার। প্রতিটি মেম্বার কেন ভোট দিতে পারবে না? এখানে যে সিস্টেম এটা অনেকটা আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির মতো। আমি এখানে বললাম ‘এ কে ভোট দিব, বাইরে কম্প্রমাইজ হয়ে সি কে ভোট দিয়ে আসলাম। অনেক কিছু অবজারভেশন আছে, যে কারণে আমরা এই অবস্থায় আছি।’

আমাদের নির্বাচনের ফলাফলটা তাৎক্ষণিক দেওয়া উচিত। তিনি বলতে পারবেন নির্বাচন কতটা স্বচ্ছ। তাও আমি চাই এটা পরিবর্তন হোক। আপনারা আলোচনা করুন, এটা পরিবর্তন হোক। এটা নিয়ে অনেক কথা উঠেছে। নির্বাচনের আগে অনেক ক্লাব গড়ে ওঠে, নির্বাচনের পরে আবার এটা ডিজলভ হয়ে যায়।

তিনি বলেন, নারায়ণগঞ্জ অনেক পুরাতন জনপদ। আমি নারায়ণগঞ্জে এসেছিলাম ইলেকশন কমিশনার ছিলাম যখন। নারায়ণগঞ্জের যে ইলেকশনটা আমরা করিয়েছিলাম সেই ইলেকশনে একটা বড় রকমের চ্যালেঞ্জ ছিল। সেই ইলেকশন নিয়ে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আমার সেসময় কয়েকবার আসতে হয়েছে এখানে। আমরা একটি অনুষ্ঠান করেছিলাম নারায়ণগঞ্জ ক্লাবে। এখানে আরেকটি ঐতিহ্যবাহী জায়গা আছে সেটি হলো বোস কেবিন। আমি এখনও সেখানে যাইনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা