× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২০:৩৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদীতে হাউসবোট থেকে পড়ে নিখোঁজ হওয়া রুকাইয়া নূর (১০) নামে এক শিশুর মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রবিবার ভোর ৫টার দিকে বৌলাই নদীর পিরোজপুর গ্রামের পাশ থেকে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রুকাইয়া নূর ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার ডা. শাহনুর রহমানের মেয়ে।

এর আগে শুক্রবার বেলা ২টার দিকে মধ্যনগর থেকে যাদুকাটা নদীর উদ্দেশে যাওয়ার পথে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় চলন্ত হাউসবোট থেকে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ হয় রুকাইয়া।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, রবিবার ভোর ৫টার দিকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ থানায় নিয়ে আসা হয় এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা