শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২০:৩২ পিএম
পূর্ব সুন্দরবনের পৃথক স্থান থেকে গত শনিবার রাতে একটি ট্রলার জব্দসহ ৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী। ফাইল ছবি
পূর্ব সুন্দরবনের পৃথক স্থান থেকে গত শনিবার রাতে একটি ট্রলার জব্দসহ ৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী। সাগরের বৈরী আবহাওয়ায় টিকতে না পেরে অপহৃত ওই জেলেরা সুন্দরবনের শেলারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার এক জেলে মহাজন জানান, সাগরে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ট্রলার নিয়ে শেলারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিলেন। শনিবার রাত ৮টার দিকে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সশস্ত্র দস্যুরা জেলে বহরে হানা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিন জেলেকে এবং অপর দুটি ট্রলার থেকে আরও দুই জেলেসহ মোট পাঁচ জেলেকে তুলে নিয়ে যায়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
অপহৃত জেলেরা হলেনÑ বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার, শিহাব হাওলাদার, সাব্বির হাওলাদার, রিপন হাওলাদার ও উত্তর রাজাপুর গ্রামের জাকির হাওলাদার।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মো. মিজানুর রহমান জানান, সাগরে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ট্রলার নিয়ে শেলারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিলেন। শনিবার দিবাগত রাত ৮টার দিকে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সশ্বস্ত্র দস্যুরা জেলেবহরে হানা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিন জেলেকে এবং অপর দুটি ট্রলার থেকে আরও দুই জেলেসহ মোট পাঁচ জেলেকে তুলে নিয়ে যায়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনে ৫ জেলেকে অপহরণের বিষয় এবং তাদের উদ্ধারে সহায়তার জন্য কোস্ট গার্ড পশ্চিমজোনকে জানানো হয়েছে।