× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি ঘর বরাদ্দ নিয়ে অপপ্রচার বন্ধের দাবি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২০:২৬ পিএম

রাজারহাট উপজেলায় সরকারি ঘর বরাদ্দ নিয়ে অপপ্রচার, বিভ্রান্তি ছড়ানো ও কথিত অপসাংবাদিকতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজারহাট উপজেলায় সরকারি ঘর বরাদ্দ নিয়ে অপপ্রচার, বিভ্রান্তি ছড়ানো ও কথিত অপসাংবাদিকতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজারহাট উপজেলায় সরকারি ঘর বরাদ্দ নিয়ে অপপ্রচার, বিভ্রান্তি ছড়ানো ও কথিত অপসাংবাদিকতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি ঘর বাতিল, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। অপসাংবাদিকতা ও অপপ্রচার বন্ধ না হলে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা।

রবিবার দুপুরে উপজেলা শহরের ট্রাফিক মোড়ে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আশিকুল ইসলাম টুটুল, হান্নান হোসেন, জাকারিয়া খান বিটন, কাদের, আমিনুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আসাদ-আরিফসহ কয়েকজন ব্যক্তি সরকারি ঘর বরাদ্দ সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করছেন। এতে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে দাবি করেন তারা। বক্তারা এ ধরনের প্রচারণা বন্ধ করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার দাবি জানান।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা