× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে সর্বস্ব লুট

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২০:১৯ পিএম

জিয়ানগর উপজেলায় একই পরিবারের তিনজনকে অচেতন করে বসতঘর থেকে নগদ ৭০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জিয়ানগর উপজেলায় একই পরিবারের তিনজনকে অচেতন করে বসতঘর থেকে নগদ ৭০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জিয়ানগর উপজেলায় একই পরিবারের তিনজনকে অচেতন করে বসতঘর থেকে নগদ ৭০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার ভোরে উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় পরিবারের তিনজনÑ ব্যবসায়ী আমির হোসেন, তার স্ত্রী মাহিনুর বেগম ও ছেলে তাওহীদকে পিরোজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, তাদের অচেতন অবস্থার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ট্রাংকের তালা খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। 

প্রতিবেশীরা জানান, সকালে পরিবারের সদস্যদের ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তিনজনকে ঘরের বিভিন্ন স্থানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করে জাগানোর পর তারা অসুস্থ হয়ে পড়েন। ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

স্থানীয়রা জানান, ঘরে ঢুকে তারা ট্রাংকের তালা খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়েছেন। পরে পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পারেন, ট্রাংকের ভেতরে নগদ ৭০ হাজার টাকা ও মাহিনুর বেগমের স্বর্ণের কানের দুল ছিল। খোঁজ করে এসব মালামাল পাওয়া যায়নি।

জিয়ানগর থানার ওসি মহব্বত খান বলেন, ঘটনার খবর পেয়েছি। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা