× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিও ব্যাগে বন্ধ ভাঙন এলাকাবাসীর স্বস্তি

দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২০:০২ পিএম

টাঙ্গাইলের দেলদুয়ারে জিও ব্যাগ ফেলে এলেংজানী নদীর ভাঙন বন্ধের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মনে স্বস্তি ফিরেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের দেলদুয়ারে জিও ব্যাগ ফেলে এলেংজানী নদীর ভাঙন বন্ধের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মনে স্বস্তি ফিরেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের দেলদুয়ারে জিও ব্যাগ ফেলে এলেংজানী নদীর ভাঙন বন্ধের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মনে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে ভাঙনে ক্ষতিগ্রস্ত সড়কটি পুনর্নির্মাণের পথও সুগম হয়েছে। এতে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের অন্তত সাতটি গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগ কমার আশা দেখা দিয়েছে।

উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের টুকচানপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এলেংজানী নদী। নদীর তীরঘেঁষে এলাচিপুর এলাকা থেকে টুকচানপুর পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে। প্রতিবছর বর্ষায় নদীভাঙনে সড়কটির প্রায় ১০০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে দায়সারা সংস্কারের মাধ্যমে কোনো রকমে যান ও মানুষ চলাচলের জন্য উপযোগী করা হতো।

চলতি বর্ষায় তীব্র ভাঙনে সড়কটির ওই অংশ পুরোপুরি ধসে পড়ে। এতে যান চলাচলসহ স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। বিষয়টি এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুকে জানান। 

পরে তিনি ওই এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করে নদীভাঙন রোধ এবং সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এরই ধারাবাহিকতায় পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ ফেলে নদীভাঙন বন্ধ করা হয়। ভাঙনরোধে জিও ব্যাগ ফেলায় সড়কটির পুনর্নির্মাণের পথও সুগম হয়েছে। এতে এলাকাবাসী খুশি হয়েছে।

ফাজিলহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন বলেন, প্রতিবছরই ভাঙনের কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যেত। কিন্তু এ বিষয়ে কেউ এগিয়ে আসেননি। আমাদের এমপি রবিউল আওয়াল লাভলু এলাকার মানুষের ভোগান্তির কথা চিন্তা করে পাশে দাঁড়িয়েছেন। মাত্র তিন দিনের মধ্যেই জিও ব্যাগ ফেলে সড়কটি পুনর্নির্মাণের ব্যবস্থা করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

টুকচানপুর গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া বলেন, এর আগে এখানে কয়েকবার সংস্কার কাজ হয়েছে। কিন্তু কাজ তেমন ভালো হয়নি। এবার যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তুলনামূলকভাবে টেকসই ও সন্তোষজনক বলে মনে হচ্ছে।

ফাজিলহাটি গ্রামের সমাজসেবক মামুন মিয়া বলেন, এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এমপি মহোদয় দ্রুত ব্যবস্থা নিয়েছেন। আমরা আশা করি, তিনি ধারাবাহিকভাবে এ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।

স্থানীয়রা জানান, জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে নদীভাঙন রোধ করা সম্ভব হলে দ্রুত সড়কটির স্থায়ী পুনর্নির্মাণ করা হবে। এতে ফাজিলহাটি ইউনিয়নের টুকচানপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগে দীর্ঘদিন ধরে যে দুর্ভোগ ছিল, তার অবসান হবে বলে আশা করছেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা