× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৯:৫২ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রবিবার একটি বাস উল্টে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রবিবার একটি বাস উল্টে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিডিএম পরিবহনের একটি বাস উল্টে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে।

উপজেলার গৌরীপুর মোড় বাসস্ট্যান্ডের কুমিল্লামুখী লেনের দক্ষিণ পেন্নাই ইউটার্ন এলাকায় রবিবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিল। দক্ষিণ পেন্নাই ইউটার্ন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের কুমিল্লামুখী লেনের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়।

দুর্ঘটনার পর বাসটি কুমিল্লামুখী লেনের একাংশজুড়ে উল্টে থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি না হলেও দুর্ঘটনাস্থলের অংশে যানবাহন ধীরগতিতে চলাচল করে। পরে পুলিশের রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল আরও স্বাভাবিক হয়।

দুর্ঘটনার পর দাউদকান্দি হাইওয়ে পুলিশ, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা