× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

কুড়িগ্রাম ও রাজারহাট প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৯:৫১ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে এক ডিলারের গোডাউনের (গুদাম) দরজা ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেছে কৃষকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে এক ডিলারের গোডাউনের (গুদাম) দরজা ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেছে কৃষকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে এক ডিলারের গোডাউনের (গুদাম) দরজা ভেঙে ১৯৭ বস্তা (প্রায় ১০ হাজার কেজি) সার নিয়ে গেছে কৃষকরা। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা ফেরত দিয়ে গেছে। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে। তবে কৃষকদের অভিযোগ, কয়েকবার ডিলারের কাছে গিয়ে তারা সার পাননি। কিন্তু খোলাবাজারে বেশি দামে সার পাওয়া যাচ্ছে। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ছিল। পরে তারা জোটবদ্ধ হয়ে গুদাম থেকে ইউরিয়া সার নিয়ে যান।

স্থানীয়রা জানায়, ডিলার শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুল পর্যাপ্ত পরিমাণ সার বরাদ্দ পেলেও কৃষকদের দিতে গড়িমসি করেন। গতকাল সকাল থেকে তার ডিলার পয়েন্টে দুই শতাধিক কৃষক সারের জন্য জড়ো হন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ডিলার পয়েন্ট না খোলায় কৃষকরা গুদামের দরজা ভেঙে ইউরিয়া সারের বস্তা নিয়ে যেতে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নে সার সরবরাহের জন্য ডিলার ‘শাহ আমানত ট্রেডার্সের’ নামে ১৩২০ বস্তা সার বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে চলতি আমন মৌসুমের জন্য ডিলার ৩৪০ বস্তা ইউরিয়া সার উত্তোলন করে গুদামে রাখেন। কিন্তু কৃষকরা কয়েকবার গুদামে গিয়েও সার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পরে রবিবার সকালে স্থানীয় কৃষকরা এক জোট হয়ে গুদামের দরজা ভেঙে সার নিয়ে যান। 

এ বিষয়ে জানতে ডিলার শাহ আমানত ট্রেডার্সের স্বত্বাধিকারী তাইফুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিমুদ্দিন বলেন, কৃষকরা সার না পাওয়ার শঙ্কায় গুদাম থেকে সার নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কৃষকরা ১৯৭ বস্তা সার নিয়ে গিয়েছিলেন। এর মধ্যে ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বার গণমাধ্যমকে জানান, পুলিশ প্রশাসন ও স্থানীয় লোকদের সহায়তায় কিছু সারের বস্তা উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, কতিপয় মানুষ প্যানিক ছড়িয়ে গোডাউনের দরজা ভেঙে সার লুট করে নিয়ে গেছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা