দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৭:৩০ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ এক যুবক আটক করেছে র্যাব-১৪। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ হুরমুছ আলী নামে এক যুবকে আটক করেছে র্যাব-১৪।
শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ পৌর শহরের তেঁতুলতলা
এলাকার সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক হুরমুছ
আলী গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারী চর গ্রামের মৃত ফরমান আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার বিকেলে হুরমুছ আলী হেরোইন
নিয়ে দেওয়ানগঞ্জের তেঁতুলতলা থেকে সিএনজিযোগে জামালপুর শহরে যাচ্ছিলেন। গোপন সংবাদের
ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-১৪-এর একটি দল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪০০
গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা। পরবর্তী সময়ে তাকে
দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে র্যাব।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো. আনোয়ার হোসেন বলেন, শনিবার বিকেলে ৪০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে থানায় সোপর্দ
করেছে র্যাব-১৪। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রবিবার
দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।