শেরপুর সংবাদদাতা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১০:৪৯ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১১:১৫ এএম
শেরপুরের ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামের এক যুবক নিজের পুরুষাঙ্গ ‘কেটে’ ফেলেছেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম মিসকিন। তিনি দুই সন্তানের জনক।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মাদকাসক্ত মিসকিন নিজ পুরুষাঙ্গ নিজেই কেটেছেন বলে প্রাথমিক আলামত পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে গাঁজা সেবনের কারণে হিতাহিত জ্ঞানশূন্য ছিল মিসকিন। সংসারেও আর্থিক সচ্ছলতা ছিল না। দাম্পত্য কলহও ছিল। বৃহস্পতিবার বিকালে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ির পাশের জঙ্গলে গিয়ে দা দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেন। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাকে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে যায়। শেরপুর জেলা সদর হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে পুরুষাঙ্গ কর্তনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ওসি মো. মনিরুল ইসলাম বলেন, তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মিসকিনের বাড়ি ও তার শ্বশুরবাড়িতে খোঁজ নিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে সে মাদকাসক্ত।