× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে ঝুট গুদামের মালামাল ভস্মীভূত

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৪:৪৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে একটি ঝুট গুদামে গতকাল ভোর পৌনে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা মালামাল পুড়ে গেছে।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে একটি ঝুট গুদামে গতকাল ভোর পৌনে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা মালামাল পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার ভোর পৌনে ৫টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (দারোগারচালা) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর নুরুল করিম বলেন, পৌরসভার দারোগারচালা এলাকায় স্থানীয় চারজন ব্যবসায়ী কারখানার বিভিন্ন ওয়েস্টেজ মালামাল কেনাবেচার ব্যবসা করেন। তারা একটি গুদাম ভাড়া নিয়ে মালামাল মজুত করে রাখতো।

ঘটনার দিন ভোরে গুদামে আগুন লাগে এবং মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টা  করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। গুদামের মালামাল আনা নেওয়ার কাজে একটি অটোরিকশা ব্যবহার করা হতো। ওই অটোরিকশাটি গুদামের ভেতরে চার্জে রাখা ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশা থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা