× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেট্রোলবোমা নিক্ষেপে হত্যার চেষ্টা মাদক মামলার সাক্ষীকে

বদলগাছী (নওগাঁ) সংবাদ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৩:৪৮ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৬ ১৩:৪৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নওগাঁর বদলগাছী উপজেলায় মাদক মামলার এক সাক্ষীর শরীরে পেট্রোলবোমা নিক্ষেপে হত‍্যা চেষ্টার অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের পুকুরিয়া গ্রামের হাবিবের বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক পথচারিও আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন এবং আহত যুবককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

আহত মো: পাখি উপজেলার কয়া ভবানীপুর গ্রামের আঙ্গুর হোসেনের ছেলে। আহত পথচারী হাজেরা বেগম পুকুরিয়া গ্রামের মৃত লছির উদ্দিনের স্ত্রী। তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত এস এম আসাদুজ্জামান টুটুল একই গ্রামের সোনারপাড়া এলাকার মৃত আক্তার মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বদলগাছী থেকে কোলা বাজারের দিকে যাচ্ছিলেন পাখি। পুকুরিয়া গ্রামের হাবিবের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া টুটুল একটি বোতলে পেট্রল নিয়ে তাতে আগুন ধরিয়ে পাখির শরীর লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন।

পুলিশ জানায়, গত ২৫ জুলাই গাঁজা ও হেরোইনসহ টুটুলকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের সময় মো. পাখিসহ বেশ কয়েকজন উপস্থিত সাক্ষী ছিলেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বদলগাছী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(ক) ও ১০(ক) ধারায় মামলা করে। গ্রেপ্তারের প্রায় ১০ দিন পর জামিনে কারাগার থেকে মুক্তি পান টুটুল।

পুলিশের মতে, ওই মাদক মামলায় গ্রেপ্তারের সময় উপস্থিত সাক্ষী ও স্থানীয় কয়েকজনের ওপর ক্ষুব্ধ ছিলেন টুটুল। জামিনে মুক্ত হওয়ার পর তাদের ওপর হামলার সুযোগ খুঁজছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় পাখিকে একা পেয়ে তাঁর শরীরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান বলেন, তার হাত পা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার শরীরের কি পরিমাণ অংশ পুড়ে গেছে তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। বদলগাছী থানার ওসি রুহুল আমিন বলেন, ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।আহতদের চিকিৎসা চলছে। মাদকাসক্ত আসাদুজ্জামান টুটুল পুলিশ হেফাজতে এবং তার বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা