× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনামূল্যে বীজ ও সার পেলেন ৩২০০ কৃষক

 ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৩:১৩ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৬ ১৩:২১ পিএম

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে গ্রীষ্মকালীন কৃষি উপকরণ ও লেবুর চারা তুলে দেওয়া হয় ৩২০০ কৃষকের  হাতে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে গ্রীষ্মকালীন কৃষি উপকরণ ও লেবুর চারা তুলে দেওয়া হয় ৩২০০ কৃষকের হাতে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘কৃষিই সমৃদ্ধি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা দিতে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১০টায় ঈশ্বরদী উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় উপজেলার নিবন্ধিত ৩ হাজার ২২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও সবজি বীজ, রাসায়নিক ও জৈব সার, বালাইনাশক এবং লেবুর চারা তুলে দেওয়া হয়েছে।

এর মাধ্যমে উপজেলার মোট ১ হাজার ৬২ দশমিক ৬ একর জমিতে উৎপাদন জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মমিন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ৫০০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ১ কেজি বালাইনাশক এবং ২ কেজি পলিথিন দেওয়া হয়।

লেবু বাগান স্থাপনের জন্য ২০ জন কৃষক পান ৫টি করে উচ্চফলনশীল লেবুর চারা ও ৩০ কেজি জৈব সার। এছাড়া পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে বসতবাড়িতে সবজি চাষের জন্য ২ হাজার ৭০০ জন কৃষককে খরিপ মৌসুমের বিভিন্ন শাকসবজি বীজের সঙ্গে ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন বলেন, ঈশ্বরদী অঞ্চলে এর আগেও অফ-সিজনে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও লেবু চাষ করে কৃষকরা ব্যাপক সাফল্য পেয়েছেন এবং ভালো বাজারদর পেয়ে লাভবান হয়েছেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই এবার প্রণোদনার পরিধি বাড়িয়ে কৃষকদের নতুন করে উৎসাহিত করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, কৃষিই আমাদের দেশের অর্থনীতির মূল ভিত্তি।

কৃষকের উৎপাদন খরচ কমাতে এবং দেশকে খাদ্য ও পুষ্টিতে স্বাবলম্বী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সময়মতো বিনামূল্যে এসব উন্নত জাতের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা নিজেদের চাহিদা মিটিয়ে দেশের বাজারেও ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা সুবিধাভোগী কৃষকদের হাতে প্রণোদনার এসব উপকরণ তুলে দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা