সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১২:০৮ পিএম
শিক্ষক মোশাররফ হোসেন স্কুলে যাওয়ার সময় একটি বালুবাহী ট্রাক চাপা দিলে চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
তিনি উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা এবং সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া-কয়রা
আঞ্চলিক সড়কের পশ্চিমপাড়ায় রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে
কর্মস্থলে যাচ্ছিলেন শিক্ষক মোশাররফ হোসেন। পথে একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে
তিনি মোটরসাইকেলসহ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।