× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ভাইয়ের

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১০:১৮ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঝিনাইদহের কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মো. তবিবার হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

উপজেলার মল্লিকপুর গ্রামের মাঠে রবিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের মো. নবিছদ্দিন মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে জমি নিয়ে তবিবার হোসেনের সাথে তার চাচাতো ভাইয়ের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে চাচাতো ভাই উত্তেজিত হয়ে লাঠি দিয়ে তবিবার হোসেনের মাথায় ও শরীরে সজোরে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘাতককে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা