সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ২২:২৪ পিএম
নীলফামারীর সৈয়দপুরে পৃথক দুটি ট্রেন থেকে অজ্ঞান অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ।
শনিবার (২২ আগস্ট) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ও খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেন থেকে তাদের উদ্ধার করা হয়। পরে দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ জানায়, সকাল ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুরে পৌঁছালে অজ্ঞান অবস্থায় এক যাত্রীকে উদ্ধার করা হয়। পরে তাকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এর কিছু সময় পর ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেন থেকেও অজ্ঞান অবস্থায় আরেক যাত্রীকে উদ্ধার করা হয়। পরে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ও এনআরবির সহযোগিতায় তাকে স্থানীয় বোড়াগাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। তিনিও বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এতে আরও জানায়, উদ্ধার হওয়া দুই যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা কীভাবে অজ্ঞান হয়েছেন বা তাদের কাছ থেকে কোনো মালামাল খোয়া গেছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি চিকিৎসাধীন দুই যাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।