× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ২২:১৭ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৬ ২২:২২ পিএম

থানার গাড়ীতে বসা আটক ইসাহাক। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

থানার গাড়ীতে বসা আটক ইসাহাক। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ৬ বছরের এক শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে ইসাহাক (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২ নং খোন্তাকাটায় ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করে শরণখোলা থানা পুলিশ।

অভিযোগ রয়েছে, খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে ১ নং ধানসাগর ইউনিয়নের ১ নং ওর্য়াডের বিধান সাগর গ্রামের বিষঘর নামক স্থানে নিজ ঘরে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন ইসাহাক।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা