কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ২১:৩১ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৬ ২১:৩৪ পিএম
মো. রাসেল মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সৌদি আরবে চাকরি শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মো. রাসেল মিয়া (৪৫)। স্ত্রী-সন্তানদের জন্য কেনাকাটাও করেছিলেন। শনিবার রাত ৯টার ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল তার। তবে তার আগেই হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন তিনি। প্রিয়জনদের জন্য কেনা উপহার নিয়ে আর বাড়ি ফেরা হলো না তার।
সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার দুপুরে কেনাকাটা করা মালপত্র গোছানোর সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন রাসেল। পরে সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাসেল মিয়া কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া গ্রামের উত্তরপাড়ার প্রয়াত সুন্দর আলীর ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বানাশুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল হাকিম।
আবদুল হাকিম জানান, রাসেল ২০ বছরের বেশি সময় ধরে সৌদি আরবের রিয়াদে চাকরি করতেন। প্রায় সাত মাস আগে তিনি একবার দেশে এসেছিলেন। এবার স্ত্রী-সন্তানদের আগ্রহে আবারও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। দেশে ফেরার জন্য স্ত্রী-সন্তানদের পছন্দের বিভিন্ন জিনিসপত্রও কিনেছিলেন তিনি।
প্রিয়জনদের জন্য কেনাকাটা শেষ হলেও সেই উপহার নিয়ে আর বাড়ি ফেরা হলো না রাসেলের।