× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটালীপাড়া ডায়াগনস্টিক মালিক সমিতির নতুন কমিটি

কোটালীপাড়া সংবাদদাতা

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ২১:২৫ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৬ ২১:২৬ পিএম

মনিরুজ্জামান মিয়া (বাঁয়ে), রফিকুল ইসলাম পটু। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

মনিরুজ্জামান মিয়া (বাঁয়ে), রফিকুল ইসলাম পটু। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মনিরুজ্জামান মিয়াকে সভাপতি ও রফিকুল ইসলাম পটুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কোটালীপাড়া ডায়াগনস্টিক মালিক সমিতির ১১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২আগষ্ট) দুপুরে উপজেলার উনশিয়া কবি সুকান্ত অডিটোরিয়ামে কোটালীপাড়া ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যের সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

সমিতির উপদেষ্টা ও মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক ফায়েকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রতন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সতিশ চন্দ্র শিয়লী (রতন)-কে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটির সভাপতি মনিরুজ্জামান মিয়া বলেন, এ কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল, সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা হবে।

সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পটু বলেন, আধুনিক সেবা প্রদানের লক্ষে এ কমিটির নেতৃবৃন্দ কোটালীপাড়া ডায়াগনস্টিক মালিক সমিতির কার্যক্রমকে আধুনিকায়ন করার পাশাপাশি সমিতির সকল সদস্যের স্বার্থে কাজ করে যাবে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা