× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিষ্টি খাওয়ার নামে নেওয়া ঘুষ ফেরত দিলেন ইউএনওর সহকারী

বরিশাল সংবাদদাতা

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ০৯:৪৪ এএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১১:২৫ এএম

অভিযুক্ত সিদ্দিকুর রহমান। প্রবা ফটো

অভিযুক্ত সিদ্দিকুর রহমান। প্রবা ফটো

বরিশালের আগৈলঝাড়ায় নিয়োগপ্রাপ্ত গ্রামপুলিশ সদস্যদের প্রথম বেতনের টাকা থেকে মিষ্টি খাওয়ার নামে ঘুষ নিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সিদ্দিকুর রহমান। অবশেষে ইউএনও সাখাওয়াত হোসেনের হস্তক্ষেপে সেই টাকা ফেরত দেন তিনি।

গ্রামপুলিশ সদস্যদের কাছ থেকে এভাবে ঘুষ নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রামপুলিশরা। আর এ অভিযোগ মৌখিকভাবে ইউএনওর কাছে পৌঁছালে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সেই টাকা ফেরত দিতে অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে বাধ্য করেন তিনি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউএনও সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘গ্রামপুলিশ সদস্যদের আমি নিয়োগ দিয়েছি। তাদের কাছ থেকে টাকা কেটে মিষ্টি খাওয়ার প্রশ্নেই ওঠে না। অভিযোগটি শোনামাত্রই দ্রুত তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশ অনুযায়ী পরে সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযুক্ত সার্টিফিকেট সহকারী সিদ্দিকুর রহমান দাবি করেন, ‘ঘুষ নয়, গ্রামপুলিশ সদস্যদের প্রথম বেতন থেকে মিষ্টি খাওয়ার জন্য ওই টাকা কেটে রাখা হয়েছিল।’

জানা যায়,  গত বছরের ১৩ অক্টোবর উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৬ জন গ্রামপুলিশ সদস্যকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পরে তাদের অনুকূলে প্রথম দুই মাস ১০ দিনের বেতন বাবদ ৭ হাজার ৫৪৮ টাকা করে আসে। কিন্তু বুধবার বেতনের টাকা তুলতে গেলে সিদ্দিকুর রহমান ওই টাকা থেকে জনপ্রতি দেড় হাজার করে ২৪ হাজার টাকা কেটে রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা