× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোরাই মোটরসাইকেল উদ্ধারে গিয়ে বিদেশি পিস্তলসহ যুবক আটক

খুলনা অফিস

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ২০:৩৫ পিএম

খুলনায় চোরাই মোটরসাইকেল উদ্ধারে গিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলিসহ মনিরুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনায় চোরাই মোটরসাইকেল উদ্ধারে গিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলিসহ মনিরুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনায় চোরাই মোটরসাইকেল উদ্ধারে গিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলিসহ মনিরুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকার মাদরাসা গলিতে অভিযান চালিয়ে শনিবার দুপুরে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চোরাই একটি মোটরসাইকেলের অবস্থান জানতে পেরে সেটি উদ্ধারে মাদরাসা গলিতে যায় সোনাডাঙ্গা থানা পুলিশের একটি দল। সেখানে কে চাবি নিয়ে এসে মোটরসাইকেলটির তালা খুলে, তা দেখতে তারা কিছু সময় অপেক্ষা করেন। একপর্যায়ে মনিরুল ইসলাম এসে মোটরসাইকেলটির তালা খোলার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে মেড ইন ইউএসএ লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আটক মনিরুল ইসলামের বাড়ি খুলনার শান্তিনগর এলাকায় বলে জানা গেছে। উদ্ধার করা মোটরসাইকেলটি সুজুকি জিক্সার মডেলের, তবে মোটরসাইকেলটির কোনো নম্বর প্লেট ছিল না।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, থানার নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মাদরাসা রোডে অভিযান চালানো হয়। এ সময় মনিরুল ইসলাম মনির নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও লাইসেন্সবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মোটরসাইকেলটি চোরাই কিনা এবং অস্ত্রটি কোথা থেকে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আটক মনিরুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা