× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূ-উপরিস্থ পানি ব্যবহারে হাজার কোটি টাকার প্রকল্প

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ২০:২৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ'র বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, খাল-নদী ও বরেন্দ্র অঞ্চলের ফসলি মাঠ পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন বিএমডিএ'র চেয়ারম্যান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ'র বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, খাল-নদী ও বরেন্দ্র অঞ্চলের ফসলি মাঠ পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন বিএমডিএ'র চেয়ারম্যান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ'র চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া রোধ করতে আগামী ৫ বছরের মধ্যে নদী ও খালে বর্ষার পানি ধরে রাখার সুবিধার্থে ২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা রয়েছে।

সেচকাজে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে প্রায় ১ হাজার কোটি টাকার নতুন প্রকল্প নিতে যাচ্ছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মহানন্দা নদী থেকে পানি তুলে খালে ফেলার পর তা পুনরায় সেচ কাজে ব্যবহার করার একটি বড় পরিকল্পনা এই প্রকল্পের মূল অংশ।

এই প্রকল্পটি বাস্তবায়ন হলে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর কয়েকটি উপজেলার কৃষকরা উপকৃত হবেন। এলাকার কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে প্রাথমিকভাবে রাজি হয়েছেন। আশা করি, আগামী অর্থবছর থেকেই এর কার্যক্রম শুরু হবে। 

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ'র বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, খাল-নদী ও বরেন্দ্র অঞ্চলের ফসলি মাঠ পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আগামী ১০ বছরের মধ্যে বরেন্দ্র অঞ্চলে সেচকাজে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করা হবে। সৌর বিদ্যুৎ ব্যবহার করে বরেন্দ্র অঞ্চলের ১৭০০টি পাম্প চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যাতে চলমান বিদ্যুৎ ব্যবস্থাপনার ওপর নির্ভরতা না থাকে। খাল খনন করে নদী ও খালে বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে ব্যবহার করা হবে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএমডিএ'র নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান, বিএমডিএ রাজশাহী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা