× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদকমুক্ত বাঞ্ছারামপুর গড়ার প্রত্যয়, ছয়ফুল্লাকান্দিতে প্রতিবাদ মিছিল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ২০:২৪ পিএম

উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের উদ্যোগে শনিবার বিকালে মাদকবিরোধী সভা, প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের উদ্যোগে শনিবার বিকালে মাদকবিরোধী সভা, প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে মাদকবিরোধী সভা, প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের উদ্যোগে শনিবার বিকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ ছয়ফুল্লাকান্দি বাজারে জড়ো হন। পরে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহ রাহাত আলী (রহ.) মাজারের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক আবু সাঈদ। ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীরের সঞ্চালনায় বক্তব্য দেন ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন।

সদস্য সচিব রমজান মিয়া, এসআই হাসান উদ্দিন, এসআই মোহাম্মদ লুৎফুর, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য রকিবুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মতিউর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শাহ আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. আল আমিন, যুবদল নেতা সোহেল রানাসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় পুলিশ পরিদর্শক আবু সাঈদ বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বাঞ্ছারামপুরে মাদকের কোনো ঠাঁই হবে না। মাদকের সঙ্গে যুক্ত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, “মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে”।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা