× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

জয়পুরহাট ও কালাই প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ২০:১০ পিএম

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান শাপলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান শাপলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে স্বামীর মারধরের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মাসুদা বেগম নামে এক গৃহবধূ শুক্রবার রাতে মারা গেছে। এ ঘটনায় করা মামলায় মেহেদী হাসান শাপলা নামে এক জনকে গ্রেপ্তার করেছে কালাই পুলিশ।

নিহত মাসুদা বেগম কালাই উপজেলার হারুঞ্জা শাহপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মেহেদী হাসান শাপলার স্ত্রী।

এর আগে গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মেহেদী হাসান শাপলা লোহার রড ও প্লাস দিয়ে তাকে মারধর করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে মাসুদা গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে আদালতে মামলা করেন।

পুলিশ জানায়, মামলার আসামি মেহেদী হাসান শাপলাকে স্থানীয় গ্রামবাসী আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ বলেন, মাসুদা বেগমকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মেহেদী হাসান শাপলাকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগীর মৃত্যু হওয়ায় মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা