× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে কলেরার টিকা উদ্বোধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ২০:০৬ পিএম

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রম-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে উদ্বোধনী হয়েছে। শনিবার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবদুল মান্নান বলেন, কলেরাসহ বিভিন্ন পানিবাহিত রোগ প্রতিরোধে টিকাদানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করচ্ছে। প্রতিরোধমূলক টিকা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে পানিবাহিত রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে সচেতনতা আরও বাড়াতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন মো. নুমান মিয়া, আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিমেল খান এবং নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুক্কর খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাসেদুল হক কাজী সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল উদয়সহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা