× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা ও তালা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৯:৫৩ পিএম

 প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে একটি দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রবিন শেখ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী বাজারে শনিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, প্রতিদিনের মতো ওই ছাত্রী ভোরে প্রাইভেট পড়তে যাচ্ছিল। মহন্দী বাজারে পৌঁছালে রবিন শেখ তাকে একটি দোকানের কাছে ডাকেন। সেখানে গেলে তিনি ছাত্রীর হাত ধরে দোকানের ভেতরে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এসে ওই ছাত্রীকে উদ্ধার করে।ঘটনার খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন শেখকে আটক করে। পরে ভুক্তভোগী স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযোগের ভিত্তিতে রবিন শেখকে আটক করা হয়েছে। বিকেলে এ রিপোর্ট লেখার সময় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান ওসি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা