× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরু চোরের উৎপাত বন্ধে থানার সামনে বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৯:৪৯ পিএম

গাজীপুরের শ্রীপুরে অব্যাহতভাবে গরু চুরি বৃদ্ধিতে ও চোরের উৎপাত বন্ধে থানার সামনে বিক্ষোভ করেছেন বরমী ইউনিয়নের পোষাইদ গ্রামের শতাধিক বাসিন্দা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে অব্যাহতভাবে গরু চুরি বৃদ্ধিতে ও চোরের উৎপাত বন্ধে থানার সামনে বিক্ষোভ করেছেন বরমী ইউনিয়নের পোষাইদ গ্রামের শতাধিক বাসিন্দা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে অব্যাহতভাবে গরু চুরি বৃদ্ধিতে ও চোরের উৎপাত বন্ধে থানার সামনে বিক্ষোভ করেছেন বরমী ইউনিয়নের পোষাইদ গ্রামের শতাধিক বাসিন্দা। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানা মোড়ে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারী গ্রামবাসীরা গরু চুরির সাথে জড়িতদের শনাক্তসহ দ্রুত আইনের আওতায় এনে চুরি হওয়া গরু উদ্ধারের দাবি জানিয়েছেন। বিক্ষোভ শেষে গ্রামবাসীরা শ্রীপুর থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করলে তিনি দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বিক্ষোভকালে গ্রামবাসীর পক্ষে জাকির হোসেন রাজু বলেন, গত এক মাসে পোষাইদ গ্রাম থেকে কৃষকের ৪ থেকে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। তিনটি গরু চুরির ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। একটি চুরির ঘটনায় ‘মামুন’ নামে এক ব্যক্তিকে চোর হিসেবে শনাক্ত করে থানা পুলিশকে জানানো হলেও ওই চোরকে আটক বা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ। 

অভিযোগকারী আলী হোসেন, সাদির ও ইসলাম উদ্দিনের দাবি, তিনটি অভিযোগের মধ্যে একটি অভিযোগের তদন্তের দায়িত্বে থাকা শ্রীপুর থানার এসআই কামরুলকে দেওয়া হয়েছিল। ওই তদন্ত কর্মকর্তার সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি এবং তিনি ঘটনাস্থলে তদন্তের জন্য যাননি।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, দ্রুত সময়ের মধ্য গরু চোরদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চুরির ঘটনা রোধে পুলিশের পক্ষ থেকেও এলাকায় নজরদারি বাড়ানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা