× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌকাবাইচ বন্ধের দাবি তৌহিদী জনতার, ঐতিহ্য রক্ষায় অটল আয়োজকরা

সিলেট অফিস

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৯:৪৫ পিএম

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীতে নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছেন দুই পক্ষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীতে নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছেন দুই পক্ষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীতে নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছেন দুই পক্ষ। ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’-এর ব্যানারে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে একটি পক্ষ।

তবে আবহমান বাংলার এই ঐতিহ্য রক্ষায় সব বাধা উপেক্ষা করে নৌকাবাইচ আয়োজনের ঘোষণা দিয়েছেন আয়োজকরা। এমন পরিস্থিতিতে পাল্টাপাল্টি অবস্থানের কারণে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আগামী ২৮ আগস্ট সুনাই নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে প্রস্তুতিও নেওয়া হয়েছে।

তবে এবার নৌকাবাইচ আয়োজন বাতিলের দাবি জানিয়েছে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’। গত বৃহস্পতিবার এ দাবিতে একটি সভা করা হয়। এরপর থেকেই নৌকাবাইচের আয়োজক কমিটি ও ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’-এর মধ্যে পাল্টাপাল্টি অবস্থান তৈরি হয়।

এ বিষয়ে ১১নং লাউতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গউস উদ্দিন বলেন, উত্তেজনাকর এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সুরাহা করার চেষ্টা চলছে।

নৌকাবাইচ আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, নির্ধারিত সময়েই নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। আয়োজন সফল করতে ইতোমধ্যে কয়েক দফা সভা করা হয়েছে এবং প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।

এমন পরিস্থিতিতে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বলেন, ‘সেখানে দুটি পক্ষ রয়েছে বলে শুনেছি। তাই জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হবে না বলে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার প্রতিদিনের বাংলাদেশকে জানান, ‘নৌকাবাইচ নিয়ে স্থানীয় পর্যায়ে যে মতবিরোধ তৈরি হয়েছে, তা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। স্থানীয়ভাবে সমাধান সম্ভব না হলে বিষয়টি উপজেলা প্রশাসনের কাছে আসবে। তখন সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে একটি সুষ্ঠু সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা