× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাইরে শিকল দিয়ে ভেতরে দম্পতিকে পুড়িয়ে হত্যার চেষ্টা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৯:৩৮ পিএম

টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে এক দম্পতিকে ঘরের ভেতর আটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে এক দম্পতিকে ঘরের ভেতর আটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে এক দম্পতিকে ঘরের ভেতর আটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত আড়াইটার দিকে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর উখারিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আগুন লাগার সময় ঘরটির দরজা বাইরে থেকে শিকল দিয়ে আটকানো ছিল। এতে ঘরের ভেতরে থাকা দম্পতি মো. লাল মিয়া (৪৫) ও তার স্ত্রী বেগম (৩৫) আগুনের মধ্যে আটকা পড়েন। পরে স্থানীয় লোকজনের তৎপরতায় তাদের উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, রাত আড়াইটার দিকে লাল মিয়ার ঘর থেকে আগুনের শিখা বের হতে দেখে তারা ঘটনাস্থলে যান। এ সময় ঘরের দরজা বাইরে থেকে শিকল দিয়ে আটকানো দেখতে পান তারা। পরে শিকল খুলে ঘরের ভেতর থেকে লাল মিয়া ও তার স্ত্রীকে বের করে আনা হয়।

স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে কেউ পরিকল্পিতভাবে তাদের ঘরে আগুন দিয়ে বাইরে থেকে দরজা আটকে দিতে পারে। তবে এ ঘটনায় এখনও কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি।

সখীপুর ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, বাইরে থেকে দরজা আটকে আগুন দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ ও তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা