× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগির স্প্রিং ভেঙে মাঝপথে বিকল বরেন্দ্র এক্সপ্রেস

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৯:৩০ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৬ ১৯:৪৭ পিএম

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বগির কয়েল স্প্রিং ভেঙে বিকল হয়ে পড়া রাজশাহীগামী আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বগির কয়েল স্প্রিং ভেঙে বিকল হয়ে পড়া রাজশাহীগামী আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বগির কয়েল স্প্রিং ভেঙে বিকল হয়ে পড়া রাজশাহীগামী আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের জরুরি মেরামত সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার দুপুর ১২টার দিকে পার্বতীপুর-সান্তাহার রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে শনিবার সকাল পৌনে ৯টার দিকে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং বডি ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। এতে ট্রেনটি মাঝপথে আটকে যাওয়ায় পার্বতীপুর-সান্তাহার রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ট্রেনটি লাইনের ওপর বিকল হয়ে পড়ায় গন্তব্যমুখী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ, টেকনিক্যাল টিম এবং ওয়েম্যানরা ঘটনাস্থলে পৌঁছান। তারা ক্ষতিগ্রস্ত বগির স্প্রিং পর্যবেক্ষণ করে জরুরি মেরামত কাজ করেন। মেরামতের কাজ শেষ হলে ট্রেনটি প্রায় তিন ঘণ্টা পর ধীরে ধীরে দুপুর ১১টা ৫৩ মিনিটের দিকে জয়পুরহাট স্টেশনে নিরাপদে নিয়ে আসা হয়। এরপর লাইনটিকে ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়।

এ বিষয়ে জয়পুরহাট স্টেশন মাস্টার রফিক চৌধুরী বলেন, রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটির একটি বগির স্প্রিং ভেঙে যাওয়ার পর দ্রুত ওয়েম্যান পাঠিয়ে জরুরি মেরামত সম্পন্ন করা হয়েছে। এই ঘটনায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। তিতুমীর এক্সপ্রেস ট্রেন সকাল পৌনে ১০টায় এসে জয়পুরহাটে দীর্ঘক্ষণ আটকে ছিল। বরেন্দ্র এক্সপ্রেস স্টেশনে পৌঁছানোর পর লাইন ক্লিয়ার হয় এবং বর্তমানে পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা