× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১২ মামলার আসামি ছাত্রলীগ নেতা কালা জসিম গ্রেপ্তার

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৫:৪৭ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১২ মামলার আসামি ছাত্রলীগ নেতা জসিম ওরফে কালা জসিমকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১২ মামলার আসামি ছাত্রলীগ নেতা জসিম ওরফে কালা জসিমকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় খুন, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলাসহ মোট ১২ মামলার আসামি ছাত্রলীগ নেতা জসিম ওরফে কালা জসিমকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার পূর্ব গোপালনগর এলাকায় শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার জসিম ওরফে কালা জসিম পূর্ব গোপালনগর এলাকার ফজর আলীর ছেলে। তিনি ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, জসিমের বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একাধিক মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর শনিবার দুপুরে জসিমকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা