× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দুর্ঘটনা দেখতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জনতার সড়ক অবরোধ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৪:২১ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা দেখতে গিয়ে আরেক বৃদ্ধ দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা দেখতে গিয়ে আরেক বৃদ্ধ দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা দেখতে গিয়ে নুরুজ্জামান (৬০)   নামের আরেক  বৃদ্ধ র্ঘটনার শিকার হয়ে মারা গেলেন।

উপজেলার বাহাদিয়া পাঁচপীরের মাজারসংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি আটক করে ভাঙচুর করেন। এ সময় সড়কে আরও কয়েকটি যানবাহনও ভাঙচুর করে যান চলাচল বন্ধ করে দেন তারা।

নিহত নুরুজ্জামান উপজেলার বাহাদিয়া আকন্দ বাড়ি এলাকার আবদুল কদ্দুছের ছেলে। তিনি বাহাদিয়া বাজারে পানের দোকান করতেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে পাঁচপীরের মাজারসংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই অটোরিকশার কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বাড়ির কাছেই দুর্ঘটনা ঘটেছে জানতে পেরে নুরুজ্জামান ঘটনাস্থল দেখতে বের হন।

এ সময় তিনি সড়ক পারাপারের চেষ্টা করছিলেন। ঠিক তখনই কিশোরগঞ্জের দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে তিনি সড়কের উপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, সকালে দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের খবর পেয়ে নুরুজ্জামান ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন। এ সময় সড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারের চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের জন্য বলা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা