চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৩:৪৮ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি চালিয়ে শাহিদ হোসেন (৪৫) নামের এক সাবেক ব্যাংকার গুরুতর আহত হয়েছেন।
বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২৮ নং ওয়ার্ডে
ভর্তি আছেন।তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ইমাম হোসেনের বাড়িতে তিনি ভাড়া থাকেন। ব্যাংকারের নিজ ড্রয়িংরুমে শনিবার সকালে এ ঘটনা ঘটে।
আহত শাহিদের স্ত্রী শারমিন বলেন, ‘আমার স্বামীর মানসিক সমস্যা ছিল।
তবে তিনি পুরোপুরি অসুস্থ ছিলেন না।
শাহিদ হোসেন ওই এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে। তিনি আল-আরাফাহ্ ইসলামী
ব্যাংকের সাবেক কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি করা হলে পরে তিনি চাকরি ছেড়ে
দেন বলে জানা গেছে।
শাহিদের স্ত্রী শারমিন বলেন, ‘পিস্তলটি কোথা থেকে এসেছে? পিস্তলটি
তার ড্রয়ারে ছিল কি না, নাকি বাইরে থেকে আনা হয়েছিল, তা আমি নিশ্চিতভাবে বলতে পারছি
না। তিনি আগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চাকরি করতেন।’
চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, ‘সকালে
হাজীপাড়া এলাকার বাসায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন শাহিদ হোসেন।
গুলিবিদ্ধ অবস্থায় পৌনে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)
হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।