× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ ও কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১২:১৪ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঝিনাইদহের কালীগঞ্জ গরু চোর সন্দেহে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত গ্রামবাসী। 

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় অপর এক যুবককে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার বাদুরগাছা গ্রামে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

তাতক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বাদুরগাছা গ্রামের মৃত ওবায়দুল হকের স্ত্রী নিলুফা ইয়াসমিন জানান, গভীর রাতে তার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে ওই দুই যুবক। এ সময় বাড়ির গেট ও দরজা-জানালা বন্ধ করে দেয় চোরেরা। পরে গোয়ালঘর থেকে দুটি গরুর মধ্যে একটি নিয়ে পালিয়ে যায়।

তিনি টের পেয়ে চিৎকার দিলে গ্রামের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং চোরদের খুঁজতে শুরু করেন। রাত ৩টার দিকে উপজেলার ঠিকডাঙ্গা-পিরোজপুর মাঠে একটি গরুসহ তাদের আটক করে গ্রামবাসী। এ সময় উত্তেজিত জনতা দুজনকে বেদম মারধর করে। এতে ঘটনাস্থলেই এক যুবক মারা যান এবং অন্যজন মারাত্মকভাবে আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা