× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১১:০৫ এএম

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় শনিবার রাজশাহীগামী আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের কয়েল স্প্রিং বডি ভেঙে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় শনিবার রাজশাহীগামী আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের কয়েল স্প্রিং বডি ভেঙে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহীগামী আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের কয়েল স্প্রিং বডি ভেঙে যাওয়ায় ট্রেনটি মাঝপথে আটকে গেছে। এতে পার্বতীপুর-সান্তাহার রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় শনিবার সকাল পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনটি লাইনের ওপর বিকল হয়ে পড়ায় গন্তব্যমুখী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

স্থানীয় ও রেল সূত্রে জানা যায়, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পর সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে ট্রেনের কয়েল স্প্রিং ভেঙে যায়। এতে তাৎক্ষণিকভাবে চালক ট্রেনটি থামিয়ে দেন।

এ বিষয়ে জয়পুরহাট স্টেশন মাস্টার রফিক চৌধুরী জানান, রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটির স্প্রিং ভেঙে গিয়েছে। মেরামতের জন্য ওয়েম্যানদের পাঠানো হয়েছে, তারা দ্রুত কাজ করছেন। এই ঘটনার পর থেকে পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা