চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ২১:৫১ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৬ ২১:৫৩ পিএম
চট্টগ্রাম নগরে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম নগরে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ‘১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে শোক র্যালি’ লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। ব্যানারের নিচে ‘সৌজন্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ও যুবলীগ’ লেখা রয়েছে।
পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামশেদের নেতৃত্বে মিছিলের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মিরাজ, মো. মামুন, অপু দাস, মো. জামশেদ ও জাহিদ হাসান।
ওসি জাহিদুল ইসলাম জানান, প্রবর্তক মোড় এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করা হয়। পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।