× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেলের গোডাউনসহ ৯টি ঘরে অগ্নিকাণ্ড

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ২১:১৭ পিএম

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীর র্তীরবর্তী স্লুইসঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীর র্তীরবর্তী স্লুইসঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীর র্তীরবর্তী স্লুইসঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে গেছে তেলের গোডাউন, বসতঘর, মুদি দোকান, খাবার হোটেলসহ ৯টি ঘর।

গত বৃহস্পতিবার রাতের দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্লুইসঘাট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেÑ ২টি পেট্রোল, মবিল, কেরাসিন ও সোয়াবিন তেলের গোডাউন, ২টি বসতঘর, ২টি মুদি দোকান, ২টি খাবার হোটেল, একটি খাবার হোটেল ও একটি জালের গোডাউন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, রাতের দিকে স্থানীয় তেল ব্যবসায়ী শাহাবুদ্দিনের গোডাউন থেকে হঠাৎ আগুনের সূত্রাপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পরে। এতে তেলের গোডাউন, বসতঘর, মুদি দোকান, খাবার হোটেল, ও জালের গোডাউন পুরোপুরি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে গোডানগুলোতে কি পরিমাণ তেল মজুদ ছিল, তার হিসেব প্রাথমিকভাবে বলতে পারছেন না তারা। 

এদিকে স্থানীয়দের অভিযোগ, শাহাবুদ্দিনসহ কয়েকজন স্লুইসঘাট এলাাকায় চোরাই তেলের গোডাউন করে তেল মজুদ করে ব্যবসা করে আসছে। তাদের কারণে দুটি বসতঘর ও ২টি মুদি ও ২টি খাবার হোটেল পুড়ে গেছে। এর ক্ষতিগ্রস্তরা আর ঘুরে দাঁড়াতে পারবে কি না সন্দেহ আছে। কিন্তু তেলের গোডাউনের মালিকরা ঠিকই চোরাই তেলের ব্যবসা করে ঘুরে দাঁড়াতে পারবেন।

দৌলতখান উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মেরাজুর ইসলাম জানান, খবর পেয়ে দৌলতখান ও ভোলা সদরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

এদিকে প্রশাসনরে পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ক্ষতিক্ষতির পরিমাণের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা