× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, আটক ৪

শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ২১:১৫ পিএম

মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় ২টি ইজিবাইকসহ দুপক্ষের ৫টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় ২টি ইজিবাইকসহ দুপক্ষের ৫টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় দুই প্রতিবেশীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে দুপক্ষের ৫ জন মারাত্মক আহত হয়েছেন। এ সময় ২টি ইজিবাইকসহ দুপক্ষের ৫টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কচুবাড়িয়া গ্রামের রকফুল মুন্সির বাড়ির সামনে আশরাফুল ইসলামের ৬ বছরের প্রতিবন্ধী শিশু হুসাইন ঘোরাঘুরি করছিল। হুসাইন কেন রাতে একা বাড়ির বাইরে এসেছে তা বলে পাঞ্জাব শেখ একটি পাটকাঠি দিয়ে হুসাইনকে একটি বাড়ি দেয়। এ ঘটনার জেরে হুসাইনের চাচা রকফুল শেখ পাঞ্জাব শেখের বাড়ির সামনে পাঞ্জাবকে হুসাইনের মারধরের কারণ জানতে চাইলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় পাঞ্জাব শেখ, সমির শেখ, রিপন শেখ মিলে রকফুল শেখের বাড়িতে ঢুকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। 

এ সংবাদ শোনার পর রকফুলের লোকজন পাঞ্জাব শেখ, পাঞ্জাব শেখের স্ত্রী লিলি বেগম, ভাই সমির শেখ ও ছেলে রিপন শেখকে কুপিয়ে মারাত্মক আহত করেন। 

আহতরা বর্তমানে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ সময় পাঞ্জাব শেখের ২টি ইজিবাইকসহ দুপক্ষের ৫টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে।

শ্রীপুর থানার ওসি ওলি মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা