× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কথা কাটাকাটির জেরে কুপিয়ে হত্যা

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ২০:০৪ পিএম

বান্দরবান সদর থানা। ছবি: সংগৃহীত

বান্দরবান সদর থানা। ছবি: সংগৃহীত

বান্দরবানে মোবাইল ফোন নিয়ে কথাকাটাকাটির জেরে এক শ্রমিকের দায়ের কোপে মো. নাছির (২৪) নামে আরেক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকার একটি রাবার বাগানে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক মো. নাছির কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা। অভিযুক্ত শ্রমিক মানিক (২৭) চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টংকাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকায় আবছারের রাবার বাগানে আটজন শ্রমিক কাজ করতেন। তাদের মধ্যে নাছির ও মানিকও ছিলেন। মানিকের নিজের মোবাইল ফোন না থাকায় তিনি নাছিরের মোবাইল ফোনে নিজের সিম ব্যবহার করতেন। এ নিয়ে গতকাল দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মানিক দা দিয়ে নাছিরকে কোপ দেন। এতে নাছিরের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে মানিক পলাতক রয়েছেন।

বাগানের শ্রমিক মো. জাহিদুল ইসলাম বলেন, মানিকের নিজের মোবাইল ছিল না। তিনি নাছিরের মোবাইলে নিজের সিম ব্যবহার করতেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক দা দিয়ে নাছিরকে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা