× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মা ইকোসিটিতে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৯:৩৫ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৬ ২০:০১ পিএম

পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ মনিরুজ্জামান শুক্রবার বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ মনিরুজ্জামান শুক্রবার বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মা ইকোসিটিতে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ মনিরুজ্জামান। 

মনিরুজ্জামান বলেন, আমরা পরিবেশবান্ধব আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে চাই। তাই পদ্মা ইকোসিটিতে এ বছর ১০ হাজার বৃক্ষ রোপণ করতে চাই। আজকে তার উদ্বোধন করা হলো।

পুষ্পধারার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আলীনূর ইসলাম বলেন, পুষ্পধারা প্রতিবছর বৃক্ষরোপণ করে থাকে। দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আমরা এই মৌসুমে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণের সিদ্ধান্ত নিয়েছি।

প্রতিষ্ঠানটির পরিচালক (ফাইন্যান্স) মঈন উদ্দিন খান বলেন, বৃক্ষ প্রাণবৈচিত্র্যকে টিকিয়ে রাখবে। তাই মানুষের প্রয়োজনে সবুজ প্রকৃতি টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ করা প্রয়োজন।

পুষ্পধারার সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক হাসিবুল হক মামুন বলেন, আমাদের প্রকল্পে সবুজের সমারোহ থাকবে। আমরা চাই প্রকল্পের অব্যহৃত জায়গায় বৃক্ষরোপণ করতে। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন-পুষ্পধারার পরিচালক এনামুল হক, পরিচালক আলী রেজা, পরিচালক আতিকুর রহমান মিন্টু, পরিচালক মিলন আহমেদ ও নির্বাহী পরিচালক আবু বকর সিদ্দিক প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা