× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা ও উন্নয়ন কমিটি গঠন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবদেক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৮:৪৮ পিএম

শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা ও উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা ও উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা ও উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার কান্দাপাড়া কেন্দ্রীয় মহাশ্মশানে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের অংশগ্রহণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অসীম কুমার সাহার সভাপতিত্বে সভায় সবার মতামতের ভিত্তিতে কমিটির বিভিন্ন পদে প্রার্থী আহ্বান করা হয়। এতে সভাপতি পদে শ্রী রতন বসাক, সাধারণ সম্পাদক পদে শ্রী রাজকুমার নন্দী এবং কোষাধ্যক্ষ পদে পবিত্র কুমার কুণ্ডু প্রার্থিতা ঘোষণা করেন। বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক কুমার সরকারসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা